28 C
Dhaka
রবিবার, জুন ১৪, ২০২৬

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার শিবির নেতা, ‘অপহরণ’ ছিল আত্মগোপনের নাটক: পুলিশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কুমিল্লায় প্রেমিকাকে ধর্ষণ, বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন এবং জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান। একই সঙ্গে তার নিখোঁজ হওয়ার ঘটনাকে ‘অপহরণ’ নয়, বরং আত্মগোপনের পরিকল্পিত নাটক বলে দাবি করেছে পুলিশ।
শনিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মো. আনিসুজ্জামান জানান, জিসানকে অপহরণ করা হয়েছে—এমন দাবি করে তার স্বজনরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তবে তদন্তে পুলিশ জানতে পারে, তিনি নিজেই আত্মগোপনে ছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে জিসানের পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, গত ২০ মে দাউদকান্দির একটি ভাড়া বাসায় ওই তরুণীকে ধর্ষণ করেন তিনি। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করলে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, গর্ভধারণের পর ভ্রূণ নষ্ট করতে তরুণীকে চাপ দেওয়া হয়। রাজি না হলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে একটি ওষুধের দোকান থেকে গর্ভপাতের ওষুধ সংগ্রহ করে তাকে সেবন করানো হয়। ওষুধ খাওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে আরও ওষুধের ব্যবস্থা করা হয়।
পুলিশ জানায়, তরুণী বিয়ের জন্য চাপ দিলে ১২ জুন বিয়ের আশ্বাস দেন জিসান। কিন্তু তার আগের দিনই তিনি আত্মগোপনে চলে যান এবং স্বজনদের মাধ্যমে নিখোঁজের জিডি করান। তদন্তের এক পর্যায়ে লাকসাম এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী। মামলায় জিসান ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত জিসান, তার এক চাচাতো ভাই এবং গর্ভপাতের ওষুধ সরবরাহের অভিযোগে এক দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জিসান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলার অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এসব অভিযোগ বর্তমানে তদ

- Advertisement -spot_img
সর্বশেষ

স্ত্রীকে দেখতে এসে কারাগারে গাঁজা নেওয়ার চেষ্টা, স্বামীর ৪ মাসের কারাদণ্ড

মাগুরা জেলা কারাগারে বন্দী থাকা স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গাঁজা প্রবেশ করানোর চেষ্টার অভিযোগে মো. দবির মোল্লা (৫০)...