26.4 C
Dhaka
শুক্রবার, জুন ১৯, ২০২৬

আর্জেন্টিনার জয়ে গ্যালারিতে উচ্ছ্বাসে মাতলেন নাদিয়া-নাঈম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী সালহা খানম নাদিয়া ও তার স্বামী নাঈম। প্রিয় দলের জয় উদযাপনের সেই আনন্দঘন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নাদিয়া।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচ উপভোগের বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে ফুটে উঠেছে আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা এবং বিশ্বকাপের উন্মাদনায় মেতে ওঠার দৃশ্য।
ছবির ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে নাদিয়া লিখেছেন, “ইয়েসসসসস আমরা এখানে আছি, আর্জেন্টিনা। আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া। লিওনেল মেসি।”
প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার কট্টর সমর্থক নাদিয়া গায়ে জড়িয়েছেন প্রিয় দলের জার্সি। অন্যদিকে নাঈম আর্জেন্টিনার জার্সি না পরলেও স্ত্রীর পছন্দের দলের প্রতি সমর্থন জানিয়ে আকাশি রঙের টি-শার্ট পরেছেন।
গ্যালারিতে বসে আর্জেন্টিনার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে দেখা যায় এই তারকা দম্পতিকে। তাদের প্রাণবন্ত উদযাপন ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মাঠের ফুটবল উত্তেজনার পাশাপাশি এই দম্পতির আনন্দঘন মুহূর্ত এখন নেটিজেনদের আলোচনার বিষয় হয়ে উঠেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

১৬ বছর ধরে ট্রলের শিকার প্রভা, সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

প্রায় ১৬ বছর আগে ব্যক্তিগত একটি ঘটনা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ সময় পেরিয়ে...