27.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার টাকা

জনপ্রিয়

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
বৃহস্পতিবার (১৮ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী—
  • ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা
  • ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
তবে স্বর্ণালঙ্কারের ক্ষেত্রে নকশা ও কারিগরি কাজের ধরন অনুযায়ী অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে। এছাড়া নতুন নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
- Advertisement -spot_img
সর্বশেষ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

    ঢাকা, ৩ আগস্ট ২০২৬: দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা...