27.4 C
Dhaka
সোমবার, জুন ২২, ২০২৬

আত্মহত্যায় প্ররোচনার মামলায় জাহের আলভীর ১০ দিনের রিমান্ড চাইল ডিবি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার ১০ দিনের রিমান্ড আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২১ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির মিরপুর বিভাগের পরিদর্শক মো. আব্দুল মালেক এ আবেদন করেন। আসামির উপস্থিতিতে পরবর্তীতে রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, জাহের আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নারীর সঙ্গে ছবি প্রকাশ করে উসকানিমূলক পোস্ট করতেন। এসব বিষয় মামলার তদন্তে গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
এ মামলায় এর আগে গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করলে তিনি জামিন পান।
- Advertisement -spot_img
সর্বশেষ

লেবানন যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মতবিরোধ, নতুন চাপে মধ্যপ্রাচ্যের শান্তি উদ্যোগ

লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নতুন করে মতবিরোধের ইঙ্গিত দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...