34.8 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

শেষ ম্যাচের আগে ব্রাজিলের সামনে শীর্ষস্থান ধরে রাখার লড়াই, নকআউটে প্রতিপক্ষ নির্ধারণেও গুরুত্বপূর্ণ সমীকরণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গ্রুপ পর্বের দুই ম্যাচ শেষে এখনো রাউন্ড অব ৩২ নিশ্চিত করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। একটি জয় ও একটি ড্র থেকে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকলেও শেষ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে তাদের চূড়ান্ত অবস্থান।
গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ । একই সময়ে অন্য ম্যাচে মুখোমুখি হবে । ইতোমধ্যে হাইতির বিদায় নিশ্চিত হলেও বাকি তিন দলেরই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে।
ব্রাজিল যদি স্কটল্যান্ডকে হারাতে পারে এবং মরক্কোও নিজেদের ম্যাচে জয় পায়, তাহলে দুই দলেরই পয়েন্ট হবে ৭। সেক্ষেত্রে মুখোমুখি লড়াই ড্র হওয়ায় গোল ব্যবধানই নির্ধারণ করবে গ্রুপসেরা দল। বর্তমানে এই সূচকে এগিয়ে রয়েছে ব্রাজিল, ফলে জয় পেলে শীর্ষস্থান ধরে রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি।
তবে ব্রাজিল ড্র করলে এবং মরক্কো জয় পেলে গ্রুপের শীর্ষস্থান চলে যাবে মরক্কোর হাতে। অন্যদিকে দুই দলই ড্র করলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাজিলই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করবে। এছাড়া মরক্কো হেরে গেলে ড্র করেও শীর্ষস্থান ধরে রাখতে পারবে সেলেসাওরা।
সবচেয়ে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে ব্রাজিল পরাজিত হলে। সে ক্ষেত্রে মরক্কো জয় পেলে ব্রাজিল নেমে যাবে তৃতীয় স্থানে। তখন ৭ পয়েন্ট নিয়ে মরক্কো হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং ৬ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ড রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করবে।
আবার ব্রাজিল হারলেও যদি মরক্কো ড্র করে, তাহলে স্কটল্যান্ড উঠে যাবে শীর্ষে এবং মরক্কো দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে যাবে। অন্যদিকে ব্রাজিল ও মরক্কো উভয় দল হারলে দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণে গোল ব্যবধান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
নকআউট পর্বে সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণেও গ্রুপ অবস্থান বড় ভূমিকা রাখছে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ উঠতে পারলে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দল। বর্তমান সমীকরণ অনুযায়ী সেখানে থাকতে পারে জাপান, সুইডেন কিংবা নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দল।
অন্যদিকে রানার্সআপ হিসেবে নকআউটে গেলে ব্রাজিলকে খেলতে হবে ‘এফ’ গ্রুপের শীর্ষ দলের বিপক্ষে। বর্তমান অবস্থায় সেই জায়গায় সবচেয়ে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস, যা ব্রাজিলের জন্য অপেক্ষাকৃত কঠিন চ্যালেঞ্জ হতে পারে।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আরেকটি সুবিধা রয়েছে ভেন্যু নির্বাচনের ক্ষেত্রেও। শীর্ষস্থান ধরে রাখতে পারলে ব্রাজিল রাউন্ড অব ৩২-এর ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে। কিন্তু রানার্সআপ হলে তাদের যেতে হবে মেক্সিকোর মন্তেরেতে।
তবে তৃতীয় স্থানে শেষ করলেও পুরোপুরি বিদায় নেবে না ব্রাজিল। নতুন বিশ্বকাপ ফরম্যাট অনুযায়ী তৃতীয় হওয়া ১২ দলের মধ্যে সেরা ৮ দলও নকআউট পর্বে জায়গা পাবে। সেই পথ ধরে পরের রাউন্ডে উঠলে ব্রাজিলের সামনে আরও কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করতে পারে, কারণ তখন তাদের মুখোমুখি হতে হতে পারে অন্য গ্রুপগুলোর শীর্ষস্থানীয় দলের।
- Advertisement -spot_img
সর্বশেষ

ইকরা আত্মহত্যা মামলা: আদালতে তুমুল বিতর্কের পর অভিনেতা জাহের আলভীর দুই দিনের রিমান্ড

স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।...