32 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

নারী গোয়েন্দা চরিত্রে সিফাত নুসরাত, আসছে রহস্য সিরিজ ‘নীহারিকা সেন’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দেশীয় নাটক ও ওয়েব কনটেন্টে নারী গোয়েন্দা চরিত্র খুব একটা দেখা যায় না। সেই শূন্যতা পূরণের লক্ষ্য নিয়েই নির্মিত হচ্ছে নতুন ডিটেকটিভ সিরিজ ‘নীহারিকা সেন’। তীর প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিতব্য এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মডেল ও অভিনেত্রী সিফাত নুসরাত।
সম্প্রতি সিরিজটির প্রথম লুক প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে ‘নীহারিকা সেন’ চরিত্রকে ঘিরে। নির্মাতারা জানিয়েছেন, রহস্য ও তদন্তভিত্তিক এই ধারাবাহিকে একজন নারী গোয়েন্দার বিভিন্ন অভিযানের গল্প তুলে ধরা হবে।
সিফাত নুসরাত জানান, ইতোমধ্যে প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে। আরও কয়েকটি পর্ব নির্মাণের পর সিরিজটি তীর প্রডাকশনের ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে।
নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, “নীহারিকা সেন আমার জন্য একটি চ্যালেঞ্জিং চরিত্র। আমি চাই এই চরিত্রের মাধ্যমে দীর্ঘ পথচলা গড়ে উঠুক। দর্শকরা প্রতিটি পর্বে নতুন নতুন রহস্য ও তদন্তের গল্প দেখতে পাবেন।”
বিশেষ বিষয় হলো, সিরিজটির মূল চরিত্রের ভাবনা ও গল্পের রচয়িতা নিজেই সিফাত নুসরাত। চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ। প্রথম পর্ব পরিচালনা করেছেন নাজিরী সাগর।
নির্মাতারা জানিয়েছেন, সিরিজটিতে আরও বেশ কয়েকজন পরিচিত শিল্পী অভিনয় করছেন। তবে তাদের নাম ও চরিত্রের বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হয়নি। ধাপে ধাপে এসব তথ্য দর্শকদের সামনে আনা হবে।
পরিচালক নাজিরী সাগর বলেন, “বাংলাদেশে নারী গোয়েন্দা চরিত্র খুব কম দেখা যায়। সেই জায়গা থেকে ‘নীহারিকা সেন’ একটি ব্যতিক্রমী উদ্যোগ। সিফাত নুসরাতের ব্যক্তিত্ব, অভিনয় দক্ষতা এবং উপস্থিতি চরিত্রটিকে আরও শক্তিশালী করে তুলবে বলে আমি বিশ্বাস করি।”
নির্মাতাদের আশা, রহস্যপ্রেমী দর্শকদের জন্য ‘নীহারিকা সেন’ হতে পারে একটি ভিন্নধর্মী আয়োজন, যেখানে বুদ্ধিমত্তা, তদন্ত ও রোমাঞ্চ মিলিয়ে তৈরি হবে নতুন এক গল্পের জগৎ।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...