27 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

গরুর মাংস রান্নার অভিযোগে ভারতে তিন নারী গ্রেপ্তার

জনপ্রিয়

ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে একটি বাড়ি থেকে রান্না করা ও কাঁচা মাংস উদ্ধার করার দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার হওয়া মাংস পরীক্ষার জন্য ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের দাবি, অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ পালিয়ে যান। এ সময় তিন নারীও সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।
তল্লাশিতে একটি পাতিলে রান্না করা মাংস এবং একটি পলিথিন ব্যাগে কাঁচা মাংস পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্য, বাড়ি থেকে প্রায় এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা মাংস উদ্ধার করা হয়েছে।
জেলার পুলিশ সুপার অভিষেক সিং জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা দাবি করেছেন, মাংসটি গরুর এবং পরিবারের এক সদস্য রাজ্যের বাইরে থেকে এটি এনেছিলেন। তবে বিষয়টি নিশ্চিত হতে নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনে তিন নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের স্বামী ও মুম্বাইয়ে কর্মরত এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া উদ্ধার হওয়া মাংস কোথা থেকে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট পরিবার আগে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...