28.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

জাপানের বিপক্ষে জয়ের নেপথ্যের পরিকল্পনা জানালেন আনচেলত্তি

জনপ্রিয়

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করতে জাপানের বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখে পড়েছিল ব্রাজিল। ২-১ গোলের জয় পেলেও ম্যাচজুড়ে প্রতিপক্ষের সংগঠিত ফুটবল সেলেসাওদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ম্যাচ শেষে দলের কৌশলগত পরিবর্তনের কথা তুলে ধরেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তি বলেন, প্রথমার্ধে জাপানের শক্তিশালী রক্ষণভাগের কারণে মাঝমাঠ দিয়ে আক্রমণ গড়ে তোলা সম্ভব হচ্ছিল না। প্রান্ত দিয়েও আক্রমণের চেষ্টা করা হলেও প্রতিপক্ষের কঠোর মার্কিংয়ের কারণে কাঙ্ক্ষিত সুযোগ তৈরি হয়নি।
বিরতিতে খেলোয়াড়দের ধৈর্য ধরে খেলার পরামর্শ দেন তিনি। পাশাপাশি কৌশলে পরিবর্তন এনে উইং ব্যবহার বাড়ানো এবং প্রতিপক্ষের বক্সে আরও বেশি ক্রস পাঠানোর নির্দেশ দেন। দ্বিতীয়ার্ধে সেই পরিকল্পনাই সফল হয় এবং ম্যাচের চিত্র বদলে যায়।
ব্রাজিল কোচ জানান, বদলি খেলোয়াড় হিসেবে এনদ্রিককে মাঠে নামানোর পর আক্রমণে নতুন গতি আসে। পরে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি যোগ দেওয়ায় তার দ্রুতগতির দৌড় ও নড়াচড়ায় জাপানের রক্ষণে ফাঁকা জায়গা তৈরি হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিল কাঙ্ক্ষিত গোল আদায় করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, সমতায় ফেরার পর দল অতিরিক্ত সময়ের অপেক্ষায় না থেকে জয়ের জন্য আক্রমণ অব্যাহত রাখে। শেষ পর্যন্ত দ্বিতীয় গোলটি পাওয়ায় দল স্বস্তি ফিরে পায়। তবে প্রয়োজন হলে অতিরিক্ত সময় খেলতেও প্রস্তুত ছিলেন বলে জানান এই ইতালীয় কোচ।
প্রতিপক্ষ জাপানের প্রশংসা করে আনচেলত্তি বলেন, তারা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, সংগঠিত এবং শারীরিকভাবে শক্তিশালী একটি দল। এমন প্রতিপক্ষের বিপক্ষে জয় সহজ ছিল না।
সামনের পথ আরও কঠিন হবে উল্লেখ করে ব্রাজিল কোচ বলেন, ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর মানসিকতাই দলের সবচেয়ে বড় শক্তি। তার বিশ্বাস, এই মনোভাব ধরে রাখতে পারলে টুর্নামেন্টে আরও ভালো ফল করা সম্ভব।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...