28.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

দুই বাংলার প্রিয়মুখ জয়া আহসানের জন্মদিন আজ, শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী

জনপ্রিয়

দুই বাংলার দর্শকের কাছে সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ। অভিনয় দক্ষতা ও বহুমাত্রিক চরিত্রে নিজেকে বারবার নতুনভাবে তুলে ধরে তিনি বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে আলাদা অবস্থান তৈরি করেছেন। বিশেষ এই দিনে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন গুণী এই অভিনেত্রী।
জয়ার জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। স্ত্রী ও সন্তানকে নিয়ে জয়ার সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।’ তার এই পোস্টে ভক্ত-অনুরাগীরাও অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
গোপালগঞ্জে জন্ম নেওয়া জয়া আহসানের প্রকৃত নাম জয়া মাসউদ। একজন মুক্তিযোদ্ধা বাবা ও শিক্ষক মায়ের সন্তান তিনি। ছোটবেলা থেকেই নাচ, গান ও চিত্রাঙ্কনের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে অভিনয়েই গড়ে তোলেন নিজের ক্যারিয়ার।
২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন জয়া। এরপর ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘খাঁচা’, ‘দেবী’ এবং ‘বিউটি সার্কাস’–এর মতো আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। একই সঙ্গে পশ্চিমবঙ্গেও ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘বিজয়া’, ‘বিনিসুতোয়’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দশম অবতার’‘কড়ক সিং’–এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন।
অভিনয়জীবনে তিনি বাংলাদেশে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন। এছাড়া একাধিকবার মেরিল-প্রথম আলো পুরস্কার এবং ভারতের ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারও পেয়েছেন।
বর্তমানে পশ্চিমবঙ্গে মুক্তির অপেক্ষায় থাকা নতুন চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’–এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। আগামী ১০ জুলাই মুক্তি পেতে যাওয়া ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলিসহ আরও অনেকে।
অভিনয়ের মুগ্ধতা দিয়ে দুই বাংলার দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রীর জন্মদিনে ভক্ত-অনুরাগীদের শুভকামনা আর ভালোবাসায় মুখর হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...