28.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

‘আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর সামর্থ্য আমাদের আছে’—বিশ্বাস কেপ ভার্দে প্রেসিডেন্টের

জনপ্রিয়

বিশ্বকাপের অভিষেক আসরেই চমক দেখিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। গ্রুপপর্বে শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে দারুণ লড়াইয়ের পর এবার রাউন্ড অব ৩২-এ তাদের সামনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কঠিন এই লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী কেপ ভার্দের প্রেসিডেন্ট জোস মারিয়া নেভেস। তার বিশ্বাস, বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে আরও একটি ইতিহাস গড়তে পারে তার দেশ।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেন, ‘আমার বিশ্বাস, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারবে।’
বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই আলোচনায় উঠে এসেছে আফ্রিকার দেশটি। গ্রুপপর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে পয়েন্ট আদায় করে শেষ পর্যন্ত নকআউট নিশ্চিত করে কেপ ভার্দে। নবাগত দলটির এমন পারফরম্যান্স ইতোমধ্যেই টুর্নামেন্টের অন্যতম বড় চমক হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বের প্রতিটি ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
শক্তির বিচারে প্রতিপক্ষ অনেক এগিয়ে থাকলেও কেপ ভার্দের প্রেসিডেন্ট মনে করেন, ফুটবলে অসম্ভব বলে কিছু নেই।
তিনি বলেন, ‘আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। যখন কোনো দলের ওপর প্রত্যাশা কম থাকে, কিন্তু তাদের জয়ের ক্ষুধা প্রবল থাকে, তখন বড় বড় চমক সৃষ্টি করা সম্ভব।’
নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রেখে নেভেস আরও বলেন, ‘কেপ ভার্দের মতো ছোট একটি দেশের সবসময় সবাইকে চমকে দেওয়ার মানসিকতা থাকতে হবে। আমরা বিশ্বাস করি, আর্জেন্টিনার বিপক্ষে জয়ের সুযোগ আমাদের রয়েছে।’
তার মতে, বিশ্বকাপে অংশ নেওয়ার মূল উদ্দেশ্যই ছিল বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করা। আর নকআউটে আর্জেন্টিনার মতো দলের মুখোমুখি হওয়াকে সেই অভিযানের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখছেন তিনি।
নেভেস বলেন, ‘আমরা এখানে এসেছি নিজেদের গল্প নিজেরাই লেখার জন্য। এখন সামনে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের প্রমাণের সুযোগ। একই আত্মবিশ্বাস, একই লড়াকু মানসিকতা এবং জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব। আমাদের লক্ষ্য একটাই—পরের রাউন্ডে জায়গা করে নেওয়া।’
- Advertisement -spot_img
সর্বশেষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...