আগামী ১০ জুলাইতারেক রহমানঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢামেকের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এ সফরে উপস্থিত থাকবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে জানানো হয়, ক্যান্সার আরও নির্ভুলভাবে শনাক্ত করার লক্ষ্যে ঢামেকের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক একটি মাইক্রোস্কোপ স্থাপন করা হয়েছে। এর ফলে রোগ নির্ণয়ের সক্ষমতা আরও বাড়বে এবং রোগীরা উন্নতমানের সেবা পাবেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, দেশে সব ধরনের ভ্যাকসিন, রিএজেন্ট ও স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী মোবাইল হাসপাতালের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ারও প্রস্তুতি রয়েছে।
বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...