27.8 C
Dhaka
রবিবার, জুলাই ৫, ২০২৬

মা হতে চলেছেন মৌসুমী হামিদ, প্রকাশ্যে এলো দ্বিতীয় বিয়ের খবর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মৌসুমী হামিদ সুখবর দিলেন ভক্তদের। তিনি জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। একই সঙ্গে প্রকাশ্যে এসেছে তাঁর দ্বিতীয় বিয়ের খবরও।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত ‘চরকি কার্নিভ্যাল’-এ উপস্থিত হয়ে সহকর্মীদের চমকে দেন এই অভিনেত্রী। রেড কার্পেটে হেঁটে এসে হাসিমুখে তিনি বলেন, ‘আমি মা হতে চলেছি রে, এই দেখ আমার সন্তান।’
খবরটি শুনে উপস্থিত সহশিল্পীরা তাঁকে অভিনন্দন জানান। মুমতাহিয়া টয়া, সৈয়দ জামান শাওনসহ অনেকেই এগিয়ে এসে হবু মা ও অনাগত সন্তানের জন্য শুভকামনা জানান।
মৌসুমী হামিদ জানান, সবার জন্য এটি একটি সারপ্রাইজ ছিল। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবেই এই আয়োজনেই প্রথমবারের মতো মা হওয়ার খবরটি জানিয়েছেন, যাতে ভুল তথ্য না ছড়ায়। তাঁর ভাষায়, তিনি এবং তাঁর অনাগত সন্তান দুজনেই সুস্থ আছেন এবং জীবনের নতুন এক অনুভূতির মধ্য দিয়ে সময় পার করছেন।
অনুষ্ঠানেই তিনি তাঁর স্বামী আবদুল ওয়াদুদ-এর সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। তিনি জানান, তাঁদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন আগেই। তবে কবে বা কোথায় বিয়ে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি।
মৌসুমী বলেন, তাঁদের বন্ধুত্বের বয়স প্রায় ১৪ বছর। দীর্ঘদিনের সেই বন্ধুত্ব থেকেই একসময় দুজন একসঙ্গে জীবনসঙ্গী হওয়ার সিদ্ধান্ত নেন। এখন নতুন অতিথিকে ঘিরেই তাঁদের সব আনন্দ ও অপেক্ষা।
উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত ‘চরকি কার্নিভ্যাল’-এর সমাপনী পর্বে দ্বিতীয় চরকি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়, যেখানে দেশের ওটিটি অঙ্গনের তারকারা অংশ নেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

খামেনি হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করল ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়।...