27 C
Dhaka
সোমবার, জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন ভাঙল নরওয়ের কাছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিশ্বকাপে ব্রাজিল মানেই অন্তত কোয়ার্টার ফাইনাল—এমন এক দীর্ঘ ঐতিহ্যের ইতি টানল আর্লিং হালান্ডের নরওয়ে। শেষ ষোলোতে ২-১ গোলের পরাজয়ে ৩৬ বছর পর আবারও কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ের কাছে হেরে শুধু শিরোপার স্বপ্নই ভাঙেনি সেলেসাওদের, ফিরে এসেছে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের তিক্ত স্মৃতিও।
ইতিহাস বলছে, এর আগে সর্বশেষ ১৯৯০ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল ব্রাজিল। সেবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা।
এরপর টানা ৩৬ বছর ধরে প্রতিটি বিশ্বকাপেই অন্তত শেষ আট নিশ্চিত করেছিল ব্রাজিল। এই সময়ের মধ্যে ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ জিতে ফুটবল ইতিহাসে নিজেদের সাফল্যের পালক আরও সমৃদ্ধ করে তারা।
তবে এবার সেই ধারাবাহিকতা থামিয়ে দিল নরওয়ে। আর্লিং হালান্ডের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপের দলটি ব্রাজিলকে বিদায় করে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে।
৩৬ বছর আগে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা থামিয়েছিল আর্জেন্টিনা, আর এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল নরওয়ে। ফলে বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম দীর্ঘস্থায়ী ধারাবাহিকতারও অবসান ঘটল।
- Advertisement -spot_img
সর্বশেষ

হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য কি মুখে টেপ লাগিয়ে ঘুমানো?

মাঠে নামলেই প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়ে দেন নরওয়ের তারকা স্ট্রাইকার এরলিং হালান্ড। গোল করার অসাধারণ দক্ষতা, শক্তি ও ফিটনেসের...