26.6 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান-গৌরী স্প্র্যাট, যে আইনে হলো তাদের বিয়ে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বলিউড সুপারস্টার আমির খান ও গৌরী স্প্র্যাট আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রবিবার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাসভবনে ঘনিষ্ঠ স্বজন ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিটে নিবন্ধনপত্রে স্বাক্ষরের মাধ্যমে আইনিভাবে বিয়ে করেন এই যুগল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধুরা এবং আমিরের তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান।
আমির মুসলিম এবং গৌরী হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় তারা কোনো ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুসরণ করেননি। বরং ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রি বিয়ে করেছেন। এই আইনের আওতায় ভিন্ন ধর্মের দুই ব্যক্তি ধর্ম পরিবর্তন ছাড়াই আইনগতভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন।
বিয়ের আগে এক সাক্ষাৎকারে আমির জানিয়েছিলেন, অনুষ্ঠানটি হবে একেবারেই ব্যক্তিগত এবং ঘরোয়া পরিবেশে। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেন তিনি।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, শপথ গ্রহণ শেষে গৌরীর হাতে চুম্বন করছেন আমির। পরে নবদম্পতিকে একসঙ্গে নাচতেও দেখা যায়। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাও সেই আনন্দঘন মুহূর্তে অংশ নেন।
আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো। দীর্ঘ বিরতির পর দুই বছরের বেশি আগে তাদের মধ্যে আবার যোগাযোগ শুরু হয় এবং সেখান থেকেই প্রেমের সম্পর্কের সূচনা। চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির। পরে বিয়ের সিদ্ধান্তের কথাও জানান তিনি।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত এবং কিরণ রাও-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। অন্যদিকে, গৌরী স্প্র্যাটেরও আগের সংসারের একটি সন্তান রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য কি মুখে টেপ লাগিয়ে ঘুমানো?

মাঠে নামলেই প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়ে দেন নরওয়ের তারকা স্ট্রাইকার এরলিং হালান্ড। গোল করার অসাধারণ দক্ষতা, শক্তি ও ফিটনেসের...