26.2 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬

কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে সরকারের বহুমুখী উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, গবেষণা, আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের মাধ্যমে দেশের কৃষিকে প্রযুক্তিনির্ভর, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে সরকার একাধিক কর্মসূচি বাস্তবায়ন করছে। ডিজিটাল কৃষি ব্যবস্থার সম্প্রসারণ, স্মার্ট প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষিযন্ত্রের প্রসার এবং জলবায়ু-সহিষ্ণু কৃষি উন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম-এর প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সনাতনী ও শ্রমনির্ভর কৃষি ব্যবস্থা থেকে বেরিয়ে গবেষণা, উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কৃষিকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপ দিতে সরকার বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী জানান, কৃষক নিবন্ধন, ডিজিটাল কৃষক ডাটাবেজ, অনলাইন কৃষিসেবা, মোবাইলভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস, বাজারদর, কৃষি পরামর্শ এবং ই-এক্সটেনশন সেবাসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে কৃষক কার্ড বিতরণের মাধ্যমে সরকারি সেবা সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় দেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, উৎপাদন ব্যয় কমানো এবং শ্রম সংকট মোকাবেলায় কৃষি যান্ত্রিকীকরণ কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি কৃষিতে রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), ড্রোন, জিপিএস, স্যাটেলাইট তথ্য ও বিগ ডাটার ব্যবহার সম্প্রসারণে কাজ করছে সরকার।
এসব প্রযুক্তির মাধ্যমে ফসলের বৃদ্ধি পর্যবেক্ষণ, রোগবালাই শনাক্তকরণ, সুনির্দিষ্ট সার ও সেচ ব্যবস্থাপনা এবং উৎপাদন পরিকল্পনা আরও কার্যকর ও বিজ্ঞানভিত্তিক হবে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, তথ্যনির্ভর ‘প্রিসিশন অ্যাগ্রিকালচার’ চালুর মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কৃষকের আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কৃষি খাতকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, কৃষকদের জন্য ‘খামারি অ্যাপ’ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে কোন এলাকায় কোন ফসল চাষ উপযোগী, প্রয়োজনীয় সারের পরিমাণ, আবহাওয়ার পূর্বাভাসসহ বিভিন্ন কৃষি-পরামর্শ সহজেই পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার, বায়োফার্টিলাইজার এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষিকে জলবায়ু-স্মার্ট ও অভিযোজনক্ষম খাতে রূপান্তরের কার্যক্রমও চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষি আরও উৎপাদনশীল, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও টেকসই হবে এবং জাতীয় খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

আর্জেন্টিনার জয়ে উল্লাস, ঝিনাইদহে সমর্থকের আকস্মিক মৃত্যু

আর্জেন্টিনার নাটকীয় জয়ের আনন্দ শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল এক সমর্থকের। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শেষে অতিরিক্ত উল্লাসের সময়...