27.1 C
Dhaka
রবিবার, জুলাই ১২, ২০২৬

‘সত্য একদিন প্রকাশ হবেই’— চার বছর পর গ্রেপ্তার ইস্যুতে মুখ খুললেন পরীমণি

জনপ্রিয়

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনাকে ‘সম্পূর্ণ বেআইনি’ ও ‘বিশেষ মহলের স্বার্থসংশ্লিষ্ট’ বলে দাবি করেছেন চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান শেষে তৎকালীন র‍্যাব প্রধানের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল।
স্ট্যাটাসে পরীমণি দাবি করেন, পরবর্তীতে ‘মিথ্যা ও বানোয়াট’ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় এবং টানা ২০ দিন কারাগারে থাকতে হয়। ওই সময়ের অভিজ্ঞতা তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
অভিনেত্রী বলেন, সময় লাগলেও সত্য একদিন প্রকাশিত হয়। তিনি প্রতিশোধ নয়, বরং সত্য, ন্যায়বিচার ও মানবিকতার পক্ষে কথা বলতে চান। একই সঙ্গে রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে তিনি জানতে চান, হারানো সম্মান, মানসিক শান্তি ও ভাবমূর্তির ক্ষতি কি কখনও পূরণ করা সম্ভব।
স্ট্যাটাসে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমণি। ভবিষ্যতে কাজ, সন্তান, পরিবার ও দর্শকদের ভালোবাসা নিয়েই এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারাধীন রয়েছে। এছাড়া ঢাকা বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি মামলাও বিচারাধীন।
- Advertisement -spot_img
সর্বশেষ

ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, সঙ্গে আত্মসমর্পণ করবেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। দেশে ফিরে নিজের...