26.3 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফর: বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণ ও সাংগঠনিক সভায় ব্যস্ত দিন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বরিশাল, ১৩ জুলাই: প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে বরিশাল পৌঁছেছেন। সোমবার সকালে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে তিনি বরিশালে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর।
সফরের শুরুতে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় এবং কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেন।
পরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এ সময় তিনি জিআই স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছের চারা রোপণ করবেন। পাশাপাশি খালপাড়জুড়ে দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার সূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় শীর্ষ নেতারা অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দলীয়ভাবে তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার না করার নির্দেশনা অনুসরণ করা হয়েছে। এর পরিবর্তে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে মানবপ্রাচীর গড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, যানবাহন চলাচল ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচির জন্যও প্রশাসন প্রয়োজনীয় সমন্বয় ও নিরাপত্তা সহায়তা দিচ্ছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

বাঘারপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান

যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই)...