26.3 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

মেসিকে ‘ঘুম পাড়িয়ে’ ফাইনালে যাওয়ার হুঙ্কার জো কোলের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। মাঠের লড়াই শুরুর আগেই কথার যুদ্ধে আগুন ছড়িয়েছেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল। তার লক্ষ্য একটাই—লিওনেল মেসিকে থামিয়ে ইংল্যান্ডকে ফাইনালে তোলা।
একটি ক্রীড়া টকশোতে গ্যারি লিনেকার, অ্যালান শিয়েরার ও মাইকা রিচার্ডসের সঙ্গে আলোচনায় জো কোল বলেন, ‘তাকে (মেসি) ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। আমি নিশ্চিত।’
কোলের এমন আত্মবিশ্বাসী মন্তব্যে সঙ্গে সঙ্গেই সতর্ক করেন লিনেকার ও শিয়েরার। অতীতে মেসিকে নিয়ে প্রতিপক্ষের দম্ভোক্তির জবাব মাঠেই দিতে দেখা গেছে—সেই অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে তারা কোলকে এমন মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেন। তবে নিজের অবস্থান থেকে একচুলও সরেননি কোল। বরং দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমি এখনই বলে দিচ্ছি, আমরা বিশ্বকাপের ফাইনালে যাব।’
অন্যদিকে সাবেক ইংলিশ ডিফেন্ডার মাইকা রিচার্ডস আর্জেন্টিনার শক্তিমত্তার কথাও স্মরণ করিয়ে দেন। তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারানো সহজ নয়। তিনি বলেন, আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সহজাত জয়ের মানসিকতা রয়েছে। তবে নতুন কোচের অধীনে ইংল্যান্ডের গতি ও আক্রমণভাগের ওপরও পূর্ণ আস্থা প্রকাশ করেন তিনি।
জো কোলের এই মন্তব্য ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে আরও একটি কারণে। ক্যারিয়ারজুড়ে বহুবার প্রকাশ্যে লিওনেল মেসির প্রশংসা করেছেন তিনি। এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও মেসিকে এগিয়ে রেখেছেন একাধিক সাক্ষাৎকারে।
বিশ্বকাপ শুরুর আগেও মেসিকে নিয়ে কোল বলেছিলেন, ‘রোনালদো হয়তো ভাবেন, যদি মেসির মতো হতে পারতাম। ফুটবল ইতিহাসে যা জেতার, মেসি সবই জিতেছে।’
কিন্তু সেমিফাইনালের আগে সেই প্রশংসা সরিয়ে রেখে এখন ইংল্যান্ডের জয়ই একমাত্র লক্ষ্য জো কোলের। তার বিশ্বাস, মেসিকে নিষ্ক্রিয় করতে পারলেই ফাইনালের টিকিট নিশ্চিত করবে থ্রি লায়ন্সরা।
- Advertisement -spot_img
সর্বশেষ

বাঘারপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান

যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই)...