26.3 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

৩০ সেকেন্ডে ১৯৫ চুম্বন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ব্রাজিলের দম্পতি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন বিনিময় করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন ব্রাজিলের এক দম্পতি। স্বল্প সময়ে সর্বাধিক চুম্বনের নতুন বিশ্বরেকর্ড গড়ে আলোচনায় এসেছেন তারা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ব্রাজিলের রেনাতো বায়মা গাইয়া ও নাইআরা রোবার্তা রিবেইরো ডি মারিন্স গত ১৭ ফেব্রুয়ারি সাও পাওলো অঙ্গরাজ্যের সাও জোসে দোস কাম্পোস শহরে এই কৃতিত্ব অর্জন করেন। নির্ধারিত ৩০ সেকেন্ডে তারা মোট ১৯৫টি চুম্বন করেন, যা আগের রেকর্ডকে পেছনে ফেলে নতুন বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃতি পায়।

গিনেস কর্তৃপক্ষ জানায়, নিজেদের ভালোবাসা ও সম্পর্ককে ব্যতিক্রমীভাবে উদযাপন করতেই এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন ওই দম্পতি। সফলভাবে রেকর্ড গড়ার পর তাদের আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ প্রদান করা হয়।

ঘটনাটি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। রেকর্ড গড়ার ভিডিও ও ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাঘারপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান

যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই)...