28 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, এবার ছয় দফা দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল

জনপ্রিয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। বুধবার (১৫ জুলাই) বিকেলে শিক্ষা ভবনের সামনে থেকে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। এর আগে শিক্ষা ভবনের সামনে পুলিশি বাধার মুখে পড়লেও পরবর্তীতে আলোচনার জন্য ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
প্রতিনিধি দল আলোচনায় ছয়টি দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে— দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় পুনরায় অংশগ্রহণের সুযোগ, পুনঃপরীক্ষায় সর্বোচ্চ নম্বরকে চূড়ান্ত ফল হিসেবে গণ্য করা, ভুল প্রশ্নের পূর্ণ নম্বর প্রদান, শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পুনঃপরীক্ষা আয়োজন, প্রশ্নপত্রের ধরন পরিবর্তনের বিষয়টি মূল্যায়নে বিবেচনা করা এবং পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী শিক্ষকদের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করা।
উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানালেও সচিবালয়ে আলোচনায় উপস্থাপিত নতুন ছয় দফা দাবির তালিকায় সেই দাবি রাখা হয়নি। ফলে আন্দোলনের কৌশল ও দাবি উভয় ক্ষেত্রেই পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...