নেত্রকোণা শহরে আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।