28 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

ফেদোরভকে বরখাস্তের প্রতিবাদে ইউক্রেনে বিক্ষোভ, জেলেনস্কির সিদ্ধান্তে ক্ষোভ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভকে বরখাস্তের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার ইউক্রেনের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কিয়েভে জড়ো হওয়া বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এ সিদ্ধান্তের সমালোচনা করেন।
বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশই তরুণ। তাদের দাবি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংস্কার এবং দুর্নীতিবিরোধী উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ফেদোরভ। তারা ‘ফেদোরভের কাছে থেকে দূরে থাকুন’ এবং ‘বিজয়কে নস্যাৎ করা বন্ধ করুন’সহ বিভিন্ন স্লোগান দেন।
সম্প্রতি কোনো বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে মিখাইল ফেদোরভকে অপসারণের ঘোষণা দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষক, সামরিক বাহিনীর একটি অংশ এবং নাগরিক সমাজের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে ৩৫ বছর বয়সী ফেদোরভ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের সময় তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংস্কার, দুর্নীতি দমনে পদক্ষেপ এবং যুদ্ধক্ষেত্রে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছিলেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফেদোরভের স্থলাভিষিক্ত হিসেবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকোর নাম বিবেচনায় রয়েছে। এ বিষয়ে ইউক্রেনের পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...