26.2 C
Dhaka
রবিবার, জুলাই ১৯, ২০২৬

গাজায় জানাজার নামাজে ড্রোন হামলা, নিহত অন্তত ১৪

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি জানাজার নামাজে অংশ নেওয়ার সময় ড্রোন হামলার শিকার হন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
স্থানীয় হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) আল-বালাতা বাজার এলাকায় আহমাদ ইয়াসিন মসজিদের বাইরে জানাজার নামাজ শুরু হওয়ার অপেক্ষায় থাকা মানুষের ওপর ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একই দিন সকালে নিহত এক ফিলিস্তিনির জানাজাকে কেন্দ্র করে সেখানে মানুষ জড়ো হয়েছিলেন।
গাজায় অবস্থানরত আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ বলেন, যুদ্ধবিরতির কার্যকর কোনো চিত্র সেখানে দেখা যাচ্ছে না এবং বেসামরিক মানুষের ওপর হামলা অব্যাহত রয়েছে।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা মধ্য গাজায় একটি “সন্ত্রাসী সেলকে” লক্ষ্য করে অভিযান চালিয়েছিল। তবে হামলায় বেসামরিক মানুষ হতাহত হওয়ার অভিযোগ সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির অভিযোগ, চলমান যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে ইসরায়েল বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারীদের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।
- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ, বাণিজ্য-বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আগ্রহ চীনের

সংবাদ:ঢাকা, ১৮ জুলাই: বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে...