25.4 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় আর্জেন্টিনায় হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু, সংকটাপন্ন আরও একজন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100


বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের দিন দেশটির রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা (স্যাম) জানিয়েছে, মৃত দুই সমর্থকের বয়স যথাক্রমে ৬৭ ও ৮৮ বছর। পৃথক ঘটনায় তারা কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। চিকিৎসকরা দীর্ঘ সময় ধরে পুনরুজ্জীবনের চেষ্টা চালালেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
প্রথম ঘটনায় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জরুরি কল পাওয়ার পর চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, স্থানীয়রা ইতোমধ্যে সিপিআর দিচ্ছেন। তবে সব চেষ্টা ব্যর্থ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করা হয়।
দ্বিতীয় ব্যক্তি বিকেল ৫টা ৩৯ মিনিটে শ্বাসকষ্টের পর হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত দুরান্দ হাসপাতালে নেওয়া হলেও প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসার পর তিনি মারা যান।
এদিকে, ৭২ বছর বয়সী আরেক সমর্থক হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে তাকে আলভারেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।
ফাইনালকে ঘিরে বুয়েনস আইরেসে শুধু হৃদরোগই নয়, উদযাপনের সময় আরও কয়েকটি দুর্ঘটনার ঘটনাও ঘটে। চার মিটার উঁচু থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির পায়ে গুরুতর ভাঙন দেখা দেয়। এছাড়া অতিরিক্ত মদ্যপান, মারামারি, পড়ে গিয়ে আহত হওয়া, প্যানিক অ্যাটাক, হাঁপানির তীব্র আক্রমণ এবং অন্যান্য স্বাস্থ্য জটিলতায় বেশ কয়েকজন চিকিৎসাসেবা নেন।
এর আগেও কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে হৃদরোগে একজন সমর্থকের মৃত্যু হয়েছিল। একই দিনে আরও কয়েকজন হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্যাম।
হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, জাতীয় দলের গুরুত্বপূর্ণ ও অত্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচ চলাকালে অতিরিক্ত মানসিক চাপ ও আবেগের কারণে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই হৃদরোগ বা উচ্চ রক্তচাপের মতো ঝুঁকি রয়েছে, তাদের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দেশব্যাপী ফ্যামিলি কার্ড সম্প্রসারণে নির্ভুল তথ্য ভান্ডার তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

  ঢাকা, ২০ জুলাই: দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি গ্রহণযোগ্য ও...