ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেই চেষ্টা ব্যর্থ করে দেয়।
শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফ ৬ জনকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি তাৎক্ষণিকভাবে বাধা দেয়। পরে বিএসএফ ওই ৬ জনকে ভারতের শূন্যরেখার ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে সতর্কতা বজায় রাখা হয়েছে এবং সীমান্তে সার্বিক পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে আন্দোলনের প্রথম সাফল্য হিসেবে উল্লেখ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে দলটি জানিয়েছে,...