দীর্ঘ সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজ সামনে রেখে দল নির্বাচনে নানা সমীকরণে পড়েছে নির্বাচক প্যানেল। অস্ট্রেলিয়ার বাউন্সি ও পেস-সহায়ক উইকেট বিবেচনায় পেসার-নির্ভর দল গঠনের পরিকল্পনা থাকলেও চোট ও ব্যক্তিগত কারণে পেস বিভাগে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম তরুণ পেসার নাহিদ রানা। জিম্বাবুয়ে সফরে পাওয়া চোটের কারণে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিসিবি আজ তার সর্বশেষ শারীরিক অবস্থা জানাবে। তবে বর্তমান পরিস্থিতিতে নাহিদের পুরো সিরিজ থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, নাহিদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের ফিজিও, ট্রেইনার ও টিম ম্যানেজমেন্ট।
তবে স্বস্তির খবরও রয়েছে। অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাস এবং বাঁহাতি পেসার শরিফুল ইসলাম অস্ট্রেলিয়া সফরের জন্য সময়মতো ফিট হয়ে উঠতে পারেন। কাফ মাসলের চোট থেকে সেরে উঠছেন লিটন। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বিসিবি জানিয়েছে, তার চোট গুরুতর নয়। অন্যদিকে, পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা শরিফুলও দ্রুত মাঠে ফেরার পথে রয়েছেন। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে ১ বা ৩ আগস্ট দলের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন এই দুই ক্রিকেটার।
পেস আক্রমণ আরও শক্তিশালী করতে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে ডানহাতি পেসার হাসান মাহমুদকে দেশে ফিরিয়ে এনেছে বিসিবি। তিনি দ্রুত জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। তার পরিবর্তে এলপিএলে খেলবেন রিপন মণ্ডল।
অন্যদিকে, পারিবারিক কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি নিয়েছেন অভিজ্ঞ পেসার এবাদত হোসেন। ফলে পেস বিভাগে কিছুটা চাপ তৈরি হলেও হাসান মাহমুদের অন্তর্ভুক্তিতে সেই ঘাটতি সামাল দেওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট।
কঠিন অস্ট্রেলিয়ান কন্ডিশনে শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ে পূর্ণ শক্তির দল গঠনই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে উন্নতির ধারাবাহিকতা ধরে রেখে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে আত্মবিশ্বাসী টাইগাররা।
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে আন্দোলনের প্রথম সাফল্য হিসেবে উল্লেখ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে দলটি জানিয়েছে,...