বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা জানিয়েছেন, সুযোগ পেলে বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান। সম্প্রতি একটি সেলিব্রিটি অনুষ্ঠানে অতিথি হয়ে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ ইচ্ছার কথা প্রকাশ করেন।
উপস্থাপক জানতে চান, বলিউডের কোন অভিনেতার বিপরীতে অভিনয় করার স্বপ্ন দেখেন? জবাবে তিশা বলেন, ইমরান হাশমির অভিনয়ে যে আবেগ ও আন্তরিকতা ফুটে ওঠে, তা তাকে মুগ্ধ করে। বিশেষ করে রোমান্টিক দৃশ্যে তার স্বাভাবিক অভিনয় দর্শকদের কাছে বাস্তব মনে হয় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে তিশা আরও জানান, ছোটবেলায় তার স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে বিষয়টি নিয়ে বাবা প্রায়ই মজার ছলে তাকে খোঁচা দিতেন। ছোটবেলায় তিনি বেশ রোগা ছিলেন। তাই বাবা হাসতে হাসতে বলতেন, “আর্মির ভারী বন্দুকই তো তুমি তুলতে পারবে না!”
ব্যক্তিজীবনের এমন স্মৃতিচারণের পাশাপাশি নিজের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতাও অনুষ্ঠানে ভাগ করে নেন তাসনুভা তিশা।