ঢাকা, ১ আগস্ট: ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুততর করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদারের লক্ষ্যে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন সাংবাদিকদের জানান, বেসরকারি খাতের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট সেবা ২৪ ঘণ্টা চালুর প্রস্তাব আসে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দেশের সব বন্দরে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
সরকারের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পণ্য খালাস ও পরিবহনের সময় কমবে, আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়িক ব্যয় হ্রাসে সহায়তা করবে।
বৈঠকে দেশের অর্থনৈতিক অঞ্চল, বেজা ও বেপজায় বিনিয়োগ বৃদ্ধির উপায়, ব্যবসার বিদ্যমান জটিলতা দূর করা এবং বেসরকারি খাতের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরাও এতে অংশ নেন।
ড. মাহদী আমিন বলেন, সরকার বেসরকারি খাতের জন্য নীতিগত সহায়তা অব্যাহত রাখতে চায় এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ব্যবসাবান্ধব নীতিমালা বাস্তবায়নে কাজ করবে। বিশেষ করে তরুণ ও নারীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বৈঠকে উত্থাপিত বিভিন্ন নীতিগত প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। সরকারের প্রত্যাশা, এসব পদক্ষেপ দেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া হত্যার...