27 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ইরান, ইউক্রেন যুদ্ধ ও চীন ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বর্তমান নেতৃত্ব এমন এক মার্কিন প্রশাসনের মুখোমুখি, যা প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
রুবিওর দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একজন নেতা, যিনি প্রয়োজনীয় সিদ্ধান্ত বাস্তবায়নে দৃঢ় অবস্থান নেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নমনীয় অবস্থানের সুযোগ নিয়ে ইরান বিভিন্ন আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং বিভ্রান্তিকর কৌশল অনুসরণ করেছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হতে পারে। তবে উভয় পক্ষের কঠোর অবস্থান বা ‘রেড লাইন’ এখনো বড় বাধা হয়ে রয়েছে। এসব অবস্থানের মধ্যে সমঝোতা না এলে যুদ্ধ বন্ধ করা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে রুবিও বলেন, বিশ্বের দুই বৃহৎ শক্তির মধ্যে অর্থনৈতিক বা সামরিক সংঘাত শুধু দুই দেশের জন্য নয়, বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।
তিনি আরও বলেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক পরিচালনায় সতর্ক ও ভারসাম্যপূর্ণ কৌশল প্রয়োজন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...