32.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগ, ভেড়ামারায় দুই ভাই আটক

জনপ্রিয়

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপনে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন ও তার ভাই রুবেল মাহমুদ রতনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি ছিলেন। তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাই গোপনে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ১৫ আগস্ট উপলক্ষে তারা নেতাকর্মীদের সংগঠিত করছেন—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান চালানো হয়।
পরে ভেড়ামারা থানা পুলিশ ও কুচিয়ামোড়া ক্যাম্পের সদস্যরা ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যান।
কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম বলেন, ১৫ আগস্ট উপলক্ষে সোহেল রানা পবন ও রুবেল মাহমুদ রতনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সেখানে খিচুড়ি রান্না করছিলেন। তারা সংগঠিত হচ্ছেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বলেন, দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। সংগঠিত হওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের আটক করা হয়েছে। পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্টার্কের বিরল নো-বল, অস্ট্রেলিয়াকে হতাশ করে বড় লিডে বাংলাদেশ

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করার পর ব্যাট হাতে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে...