32.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন

জনপ্রিয়

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে নবনির্মিত ১৫ তলা ভবনটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন ভবনে আরও ৫০০ শয্যা যুক্ত হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। নতুন ভবনে ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের পাশাপাশি ৪০টি আইসিইউ, ২৪টি পোস্ট-অপারেটিভ শয্যা এবং ১১২টি কেবিন রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। রোগীর চাপ বাড়ার পর আরও ২০০ শয্যা যুক্ত করা হয়েছিল। এবার নতুন ভবনের মাধ্যমে চিকিৎসাসেবার সক্ষমতা আরও বাড়ল।
সংশ্লিষ্টদের দাবি, ১ হাজার শয্যার সক্ষমতা নিয়ে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিশেষায়িত নিউরোসায়েন্স হাসপাতাল।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্টার্কের বিরল নো-বল, অস্ট্রেলিয়াকে হতাশ করে বড় লিডে বাংলাদেশ

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করার পর ব্যাট হাতে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে...