31 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

কাজের ফাঁকে সাফা কবিরের ক্যালিফোর্নিয়া ভ্রমণ

জনপ্রিয়

অভিনয়ের ব্যস্ততায় বছরের বেশির ভাগ সময় শুটিং সেটেই কাটে অভিনেত্রী সাফা কবিরের। তবে কাজের বাইরে নিজের জন্য সময় বের করে ভ্রমণে যেতে ভালোবাসেন তিনি। গত বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অলবানি শহরে তুষারপাত দেখে শৈশবের স্বপ্ন পূরণ করেছিলেন এই অভিনেত্রী। প্রায় দেড় বছর পর আবারও যুক্তরাষ্ট্রে গেছেন সাফা। তবে এবার শীত নয়, গ্রীষ্মে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহর ঘুরে দেখছেন তিনি।
এরই মধ্যে হলিউড, সান্তা মনিকা পিয়ার, গ্রিফিথ অবজারভেটরিসহ লস অ্যাঞ্জেলেসের বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরেছেন সাফা। কয়েক দিন আগে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে হলিউডে থাকার খবর জানান তিনি। ছবিটি পুরোনো নাকি সাম্প্রতিক—এ নিয়ে প্রশ্ন উঠলেও পরে সাফা জানান, বর্তমানে হলিউডের কাছাকাছিই অবস্থান করছেন তিনি।
লস অ্যাঞ্জেলেসে যাওয়ার পর থেকেই শহরের উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখার ইচ্ছা ছিল সাফার। সেই পরিকল্পনা নিয়েই যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। হলিউডে প্রথমবার যাওয়ার অভিজ্ঞতা জানিয়ে সাফা বলেন, শৈশব থেকেই হলিউডের নাম শুনে বড় হয়েছেন। তাই বিখ্যাত হলিউড সাইনের সামনে দাঁড়িয়ে ছবি তোলার মুহূর্তটি তার কাছে বিশেষ ছিল। জায়গাটি তার ভালো লেগেছে এবং সেখান থেকে লস অ্যাঞ্জেলেস শহরের সুন্দর দৃশ্যও উপভোগ করেছেন।
ভ্রমণের প্রতি সাফার ভালোবাসা অবশ্য নতুন নয়। একসময় টানা শুটিংয়ের ব্যস্ততায় নিজের জন্য সময় বের করার সুযোগ পেতেন না তিনি। শুটিংয়ের প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গা কিংবা বিদেশে গেলেও কাজের চাপে সেভাবে ঘোরার সুযোগ হতো না। সেই আফসোস থেকেই এখন নিজের জন্য সময় বের করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।
সাফার মতে, শুটিং করতে গিয়ে অনেক জায়গায় যাওয়া হলেও ব্যস্ততার কারণে নিজের মতো করে ঘোরার সুযোগ থাকে না। তাই এখন মাঝেমধ্যে কাজকে ‘না’ বলে নিজের মতো করে ভ্রমণে বেরিয়ে পড়েন তিনি। নতুন পরিবেশ, সংস্কৃতি ও দেশ সম্পর্কে জানতে তার ভালো লাগে। ভবিষ্যতেও প্রতিবছর সময় করে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই অভিনেত্রীর।
- Advertisement -spot_img
সর্বশেষ

নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫...