26.1 C
Dhaka
শনিবার, নভেম্বর ৭, ২০২৬

ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে ডেমোক্র্যাটদের প্রতি স্যান্ডার্সের আহ্বান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ করতে কংগ্রেসে যুদ্ধের জন্য বরাদ্দ অর্থ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তাঁর মতে, শুধু যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস করলেই হবে না, বরং যুদ্ধ পরিচালনার জন্য অর্থায়ন বন্ধ করতে হবে। আসন্ন কংগ্রেসে ডেমোক্র্যাটদের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নি স্যান্ডার্স বলেন, ‘আমরা এ যুদ্ধ থামাব শুধু প্রস্তাব পাস করে নয়, বরং যুদ্ধের তহবিল বন্ধ করে। এটাই করতে হবে।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে অবৈধ ও অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন স্যান্ডার্স। তাঁর দাবি, এ যুদ্ধে ইতোমধ্যে ১৯ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে ইরান ও দেশটির প্রতিবেশী বিভিন্ন অঞ্চলে হাজার হাজার নারী, পুরুষ ও শিশুর প্রাণহানি ঘটেছে।

যুদ্ধের আর্থিক ব্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সিনেটর। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের শত শত বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিবর্তে এর অর্থায়ন বন্ধ করা জরুরি।

ডেমোক্র্যাটদের সঙ্গে সিনেটে একই রাজনৈতিক অবস্থানে থাকা ভার্মন্টের স্বতন্ত্র সিনেটর স্যান্ডার্স সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টেও যুদ্ধ বন্ধের পক্ষে মত দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা যুদ্ধ শেষ করার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন।

স্যান্ডার্সের মতে, জনগণের সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ডেমোক্র্যাটদের কংগ্রেসে যুদ্ধের অর্থায়ন বন্ধে উদ্যোগ নিতে হবে। প্রস্তাব পাসের পাশাপাশি সামরিক অভিযানের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করলেই যুদ্ধ থামানোর ক্ষেত্রে কার্যকর অগ্রগতি সম্ভব হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইয়েমেনের রাজধানী সানায় সৌদির বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১১

ইয়েমেনের রাজধানী সানা ও আশপাশের এলাকায় সৌদি আরবের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। হামলায়...