| Your Ads Here 100x100 |
|---|
মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে আবারও সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই তিন কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এর মাধ্যমে তাদের রাষ্ট্রদূতের দায়িত্বের অবসান ঘটিয়ে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে এই তিন সেনা কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সেই প্রেষণাদেশ প্রত্যাহার করে পুনরায় সশস্ত্র বাহিনী বিভাগের অধীনে দায়িত্ব দেওয়া হলো।দেওয়া হলো।

