24 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

পলাতক আওয়ামী লীগ আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

পলাতক আওয়ামী লীগ নেতারা বিদেশে অবস্থান করে দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিদেশে থাকা নেতাদের কথায় প্ররোচিত হয়ে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা বিভিন্ন ফাঁদে পা দিচ্ছেন। এতে তাদের নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যৎ আরও ঝুঁকির মধ্যে পড়ছে।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিবেশী দেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন—এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি সরকার কূটনৈতিকভাবে মোকাবিলা করছে।

তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

এ সময় ইন্দোনেশিয়ার ২০ শতাংশ জাহাজ আটক করা এবং সেগুলোর কোনোটি মোংলা বন্দরে আসার কথা ছিল কি না, জানতে চান সাংবাদিকেরা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। সাংবাদিকের কাছ থেকেই প্রথমবার বিষয়টি শুনেছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি বাধা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আইনি বাধার নয়। বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে শুধু দণ্ডপ্রাপ্ত আসামি নয়, অন্যান্য পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কোনো দেশ আসামি ফেরত চাইলে চুক্তি অনুযায়ী সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, এটি আন্তর্জাতিকভাবে প্রচলিত একটি নিয়মিত প্রক্রিয়া। বাংলাদেশও বিভিন্ন দেশের কাছে আসামি প্রত্যর্পণের অনুরোধ জানায়। একইভাবে অন্য দেশগুলোর অনুরোধে বাংলাদেশ থেকেও আসামি প্রত্যর্পণ করা হয়।

আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতারা দেশের ভেতরে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের আরও বিপদের মধ্যে ফেলছেন। তার মতে, দেশে থাকা এসব নেতাকর্মীর সঙ্গে সামাজিকভাবে একপর্যায়ে একধরনের সমঝোতা বা স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু বিদেশে অবস্থানরত নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তারা আবারও ঝুঁকির মুখে পড়ছেন।

তিনি বলেন, পলাতক নেতারা বুঝে বা না বুঝে এমন কিছু কর্মকাণ্ড করছেন, যার ফলে দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা তাদের প্রতারণা ও ফাঁদের শিকার হচ্ছেন। এ বিষয়ে দেশের জনগণের পাশাপাশি সংশ্লিষ্ট নেতাকর্মীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উচিত দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উসকানি না দেওয়া। কারণ, তাদের কর্মকাণ্ডের কারণে দেশে থাকা নেতাকর্মীদের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

এদিকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সম্মিলিতভাবে বৈঠকে বসার পরিকল্পনা করছে কি না, জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা সাক্ষাৎ করেছেন। তারা সাক্ষাতের সময় চেয়েছিলেন এবং সেই অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও জোটগতভাবে আলোচনা ও বৈঠকের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

২৫ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, কমবে উৎপাদন

বার্ষিক সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ রাখা...