24 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

নিজের দেশেই মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিশ্বসুন্দরীর মুকুট জয়ের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটোর। বিশ্বের ১১৬ দেশের ও অঞ্চলের প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছেন তিনি। নিজের দেশের মাটিতে এই সম্মান অর্জন করায় আনন্দে ভাসছেন জেনিফার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই আয়োজন ঘিরে বিশ্বজুড়ে সৌন্দর্যপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মোট ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। দীর্ঘ কয়েকটি ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত সেরা পাঁচে জায়গা করে নেন পুয়ের্তো রিকো, ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা ও ডোমিনিকান রিপাবলিকের প্রতিনিধিরা।

চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, মঞ্চে উপস্থিতি এবং বিচারকদের প্রশ্নের উত্তরের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়। সব দিক বিবেচনায় বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। এরপর তার মাথায় পরিয়ে দেওয়া হয় ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি। আর চতুর্থ রানারআপের খেতাব পেয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

মুকুট জিততে না পারলেও নিজের পারফরম্যান্স দিয়ে বিচারক ও দর্শকদের নজর কেড়েছেন ফিলিপাইনের প্রতিনিধি বিয়া মিলান-উইন্ডরস্কি। বিশেষ করে প্রশ্নোত্তর পর্বে তার বক্তব্য প্রশংসিত হয়েছে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিয়াকে প্রশ্ন করা হয়, ৭৫ বছর পরও মিস ইউনিভার্স প্রতিযোগিতার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবেন। জবাবে তিনি নারীদের অতীতের অর্জন, বর্তমানের অবস্থান এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ এবং বিশ্বের বিভিন্ন ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। এ ক্ষেত্রে জাতিসংঘের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার ইচ্ছার কথাও জানান ফিলিপাইনের এই প্রতিযোগী।

উল্লেখ্য, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিপাইন এখন পর্যন্ত চারবার বিশ্বসুন্দরীর মুকুট জিতেছে। দেশটির হয়ে সর্বশেষ ২০১৮ সালে এই খেতাব অর্জন করেন ক্যাটরিওনা গ্রে। এবারের প্রতিযোগিতায় বিয়া তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো ফিলিপাইনের।

তবে এবারের আয়োজনের সবচেয়ে বড় অর্জন পুয়ের্তো রিকোর। নিজ দেশের মঞ্চে ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে জেনিফার ব্যারেটোর মিস ইউনিভার্স জয় দেশটির জন্য বিশেষ আনন্দ ও গৌরবের উপলক্ষ হয়ে উঠেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

২৫ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, কমবে উৎপাদন

বার্ষিক সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ রাখা...