22 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

ইসলামাবাদে বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। তিন দেশের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির আওতায় নতুন এই বৈঠক অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের দুটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা দুই দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন। আগামী শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) ইসলামাবাদে তিন দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত আগস্টে সৌদি আরবের মক্কায় তিন দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী সময়ে এটি ‘মক্কা চুক্তি’ নামে পরিচিতি পায়। আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং একে অপরের সামরিক সহযোগিতা নিশ্চিত করাই এই চুক্তির মূল উদ্দেশ্য।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা বাড়ছিল, তখন সৌদি আরবের উদ্যোগে এই প্রতিরক্ষা চুক্তি করা হয়। চুক্তির মাধ্যমে তিন দেশ নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগ নেয়।

সামরিক ও কৌশলগত দিক থেকে তিনটি দেশই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তুরস্ক উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) অন্যতম শক্তিশালী সদস্য। জোটটির দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী আকারের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম।

অন্যদিকে সৌদি আরব মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ। দেশটিতে ইসলামের পবিত্র দুই শহর মক্কা ও মদিনা অবস্থিত। পাশাপাশি বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশ হিসেবেও সৌদি আরবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ। দেশটির সামরিক সক্ষমতা এবং কৌশলগত অবস্থানের কারণে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে পাকিস্তানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

মক্কা চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো, তিন দেশের কোনো একটি সশস্ত্র হামলার শিকার হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে আক্রান্ত দেশকে অন্য দুই দেশ সামরিক ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে এগিয়ে আসবে।

চুক্তি স্বাক্ষরের কয়েক দিনের মধ্যেই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা তৈরি হয়। এরপর হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিকবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

এ পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ায় তুরস্ক ও পাকিস্তান। তবে দেশ দুটি সরাসরি ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক হামলায় অংশ নিচ্ছে না। বরং সৌদি আরবের ওপর চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সহযোগিতা করছে।

এমন পরিস্থিতিতে ইসলামাবাদে তিন দেশের নতুন বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং চলমান উত্তেজনা মোকাবিলায় দেশগুলো কী ধরনের অবস্থান নেয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনার দেশে...