29 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাশিয়ান সেনা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাশিয়ায় সফররত বাংলাদেশ সরকারের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তাঁর নেতৃত্বাধীন সামরিক প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার মস্কোর আলেক্সান্ডার গার্ডেনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাশিয়ান শহীদ সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়। রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ, জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে মেট্রোনোমের শব্দের মাধ্যমে প্রচলিত প্রথা অনুযায়ী এক মিনিট নীরবতা পালন করা হয়।

ছবি: আইএসপিআর

অতঃপর মিলিটারি অর্কেস্ট্রা কর্তৃক শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটি রাশিয়ান সেনাবাহিনীর ১৫৪তম Preobrazhensky Independent Commandant’s Regiment -এর সম্মানসূচক চৌকস কুচকাওয়াজের মাধ্যমে সমাপ্ত হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

অপ্রতিম হত্যা: পুলিশের দাবিতে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া হত্যার...