30 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১৪ টাকা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

তিন দফা বৈঠকের পর সরকার প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বেড়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে ভোজ্যতেল আমদানি ও সরবরাহ-সংক্রান্ত সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের নতুন মূল্য সংক্রান্ত এ সিদ্ধান্তের কথা জানান।

নতুন দাম কাঠামো
বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন মূল্য ৯২২ টাকা, পূর্বে যা ছিল ৮৫২ টাকা। এছাড়া খোলা সয়াবিন এবং পাম তেলের দাম প্রতি লিটার ১৫৭ টাকা থেকে বাড়িয়ে ১৬৯ টাকা করা হয়েছে। উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি করা হয়েছিল।

ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি গত ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে পাঠানো এক চিঠিতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়।

তাদের দাবি, গত ৩১ মার্চ ভোজ্যতেল আমদানির ওপর থাকা শুল্ক-কর অব্যাহতির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে, ফলে দাম বাড়ানো প্রয়োজন হয়ে পড়েছে।

গত সপ্তাহে একাধিক পক্ষের সঙ্গে আলোচনা করেও সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও অবশেষে আজ দাম বৃদ্ধির ঘোষণা আসে।

- Advertisement -spot_img
সর্বশেষ

এসএসসি পরীক্ষার্থীর ফোনে সাড়া, শব্দ দূষণ বন্ধে সরাসরি মাঠে এমপি

নিজস্ব প্রতিবেদক:সাভারের ইসলাম নগর এলাকায় শব্দ দূষণের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান আনিশার। বাসার পাশের একটি...