34 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

বানারীপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছালাম মোল্লা গ্রেফতার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সাব্বির হোসেন,বানারীপাড়া, বরিশাল:

বানারীপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছালাম মোল্লাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৭ এপ্রিল বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১ টায় বানারীপাড়া পৌর শহরের ২ নং ওয়ার্ডের নদীর পাড় বাইপাস সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। ছালাম মোল্লা সৈয়দকাঠী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার করপাড়া গ্রামের মৃত্যু শাজাহান মোল্লার ছেলে। ওইদিন দুপুরে তাকে বরিশাল জেলা কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য ছালাম মোল্লা বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ আমলে এলাকায় বিরোধী দলের নেতা-কর্মীদের অত্যাচার-নির্যাতন, মানুষকে জিম্মি করে চাঁদাবাজি সহ ব্যাপক ত্রাস চালিয়েছিলো। শেখ হাসিনা পালানোর পরে ও একই ভাবে সে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষকে অত্যাচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিলো।ছালাম মোল্লার গ্রেফতারের খবরে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের করপাড়া গ্রামের সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কেশবপুরে মসজিদের মাইক ব্যবহার করে মব হামলা, পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলায় মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাইয়ের ঘটনা...