32 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
কৌশিক চৌধুরী, হিলি, দিনাজপুর প্রতিনিধি:

হিলিতে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

ছবি: প্রতিনিধি

এসব বিতরণ অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামিউল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান,পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। তিনি আরো জানান ১০ জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে পাটের বীজ ১ কেজি, ৫ কেজি ডিএফপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। পরবর্তীতে সময়ে কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কেশবপুরে মসজিদের মাইক ব্যবহার করে মব হামলা, পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলায় মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাইয়ের ঘটনা...