29 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

শিবপুরে ঐতিহ্যবাহী কাছিটান খেলা অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আতাবুর রহমান সানি, শিবপুর,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাছিটান খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে, উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামে যুবসমাজের উদ্যোগে এই কাছিটান খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের সঞ্চালনায়; কাছিটান খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন চাঁন মিয়া মাস্টার, প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক আল-আমিন প্রধান, সাবেক উপদেষ্টা ইসমাইল হোসেন ও প্রবাসী জাহাঙ্গীর আলমসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

কাছিটান খেলায় দুই দলের ৯ জন করে মোট ১৮ জন খেলোয়ার অংশগ্রহণ করেন, বিবাহিত দল বনাম অবিবাহিত দল। দীর্ঘ ৩০ মিনিট সময় কাছিটান শেষে বিবাহিত দল বিজয়ী লাভ করে

- Advertisement -spot_img
সর্বশেষ

অপ্রতিম হত্যা: পুলিশের দাবিতে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া হত্যার...