30 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

হিলিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ঝুলন্ত মরদেহ উদ্ধার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
কৌশিক চৌধুরী, হিলি, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর হিলিতে নিজ শয়ন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে সাদিয়া (২৫) নামের এক নারী আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর তিনটার দিকে হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তর বাসুদেবপুর এলাকার জনৈক টুলুর বাড়িতে ভাড়াটিয়া সাদিয়া নামের ঐ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যাকারী সাদিয়া পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে। তার স্বামীর নাম সাগর। স্বামীর সাথে সম্পর্ক ভালো না থাকায় এখানে একাই বাসা ভাড়া নিয়ে থাকে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানায়, জনৈক টুলুর বাড়িতে প্রায় এক মাস পূর্বে ঐ নারী, একা রুম ভাড়া নিয়ে থাকছিলেন। জানা যায়, এক সন্তানের জননী তিনি কিন্তু সন্তান বাবার বাড়িতে থাকে।

ঘটনারদিন দুপুরে এক প্রতিবেশী, সাদিয়া খোঁজে আসলে তাঁর ঘরের দরজা বন্ধ দেখে; পরে জানালা দিয়ে দেখতে পায় ঘরের ভিতরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে সাদিয়ার মরদেহ ঝুলে আছে।

পরে পুলিশ ঘটনা স্থলে এসে ঘরের দরজা ভেঙে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এস. এম জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে; লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাড়ির মালিক টুলু মুন্সির জানান, সাদিয়ার বাবার বাড়ি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রাম, তাঁর স্বামীর নাম সাগর, স্বামীর সাথে সম্পর্ক ভালো না থাকায় এক মাস পূর্বে ঐ নারী একা রুম ভাড়া নিয়ে থাকছিলেন তাঁর বাড়িতে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...