32.3 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে বাসস জানিয়েছে, রোববার রাত ৩টার দিকে ঢাকায় এসে পৌঁছান সরকারপ্রধান।

আর্জেন্টিনায় জন্ম নেওয়া পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে গত সপ্তাহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর প্রায় দেড়শ কোটি অনুসারীর ক্যাথলিক চার্চে শুরু হয় পোপ বিদায়ের প্রাচীন রীতিনীতি ও আনুষ্ঠানিকতা।
শনিবার ভ্যাটিকানের সেইন্ট পিটার’স চত্বরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়, যেখানে বিশ্বনেতাদের সঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূসও অংশ নেন।

এর আগে,আর্থনা সম্মেলনে যোগ দিতে গত সোমবার কাতারের রাজধানী দোহায় যান অধ্যাপক ইউনূস। সেখানে চার দিনের সফর শেষে শুক্রবার রোমে পৌঁছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন তিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

দলীয় কার্যালয় থেকে সাবেক মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে দলের সাবেক মন্ত্রী ও বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের...