27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

পেহেলগামে জঙ্গি হামলা: আবির গুলাল সিনেমার মুক্তি বাতিল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক

কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল’ সিনেমাটির মুক্তি ভারতে বাতিল করা হয়েছে।

এনডিটিভি সূত্রে জানা গেছে, সম্প্রতি সিনেমার প্রচারণা শুরু হলে সিনেমার গানগুলোও ভারতে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

‘আবির গুলাল’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৯ মে।

২২ এপ্রিল, স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ থেকে ৩টার মধ্যে, জঙ্গিরা হামলা চালায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বেইসারান উপত্যকায়। পর্যটকদের ভিড় ভরা এক শান্ত দুপুর মুহূর্তেই রূপ নেয় রক্তাক্ত বিভীষিকায়। হামলায় ২৬ জন নিহত হন এবং অনেকেই আহত হন।

এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি জঙ্গি সংগঠন, যা পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা।

এ ঘটনার পর, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদের ‘আবির গুলাল’ সিনেমার বয়কটের দাবি ওঠে। ইউটিউব থেকেও সিনেমার দুটি গান, ‘খুদায়া ইশক’ এবং ‘আংরেজি রঙরাসিয়া’, যা প্রযোজনা সংস্থার চ্যানেল এবং সারেগামার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল, এখন আর পাওয়া যাচ্ছে না। বর্তমানে সারেগামার চ্যানেলে এসব গান অনুপস্থিত।

- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...