32 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনের দুই কর্মীকে কোপালো ছাত্রলীগ নেতা-কর্মীরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারী হিসেবে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের নাম উঠে এসেছে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি সোমবার গভীর রাতে পূর্ববিরোধের কারণে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকায় ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য মো. তায়েন মিয়া ও মিল্লাত খান নদীতে মাছ শিকারের উদ্দেশ্যে যান। রাত ২টার দিকে সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ জীবান, একই এলাকার ছাত্রলীগ নেতা সৈয়দ তায়েক, কর্মী অলিউর রহমান এবং আসাদুর রহমান তাদের ওপর আক্রমণ করেন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তায়েন ও মিল্লাতকে কুপিয়ে আহত করেন এবং দ্রুত পালিয়ে যান।

একপর্যায়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এ ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে একটি সূত্র জানায়, জুলাই-আগস্ট মাসে সৈয়দপুর বাজারে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কর্মসূচি পালন করায় সৈয়দ জীবানসহ ওই দলের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছিল। ধারণা করা হচ্ছে, পূর্ববর্তী এই ঘটনার জেরে হামলাটি ঘটতে পারে।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখনও এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দাখিল করা হয়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

কেশবপুরে মসজিদের মাইক ব্যবহার করে মব হামলা, পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলায় মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাইয়ের ঘটনা...