27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আতাবুর রহমান সানি, শিবপুর,(নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন এক মা। শনিবার দিবাগত রাতে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জাবের হোসেন (২৮)কে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার নারীর নাম শামসুন্নাহার (৭০)। তিনি উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নরুল হক মাষ্টারের ২য় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাবেদ মিয়া একজন মাদকসেবী। মৃত নূরুল হক মাষ্টারের ২য় স্ত্রীর ছোট ছেলে, বড় ভাই বিদেশে থাকেন। বাড়িতে মা ছেলে থাকতেন।মাদকের টাকার জন্য প্রায়ই সে মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। গত শনিবার দিবাগত রাতের কোন একসময় জাবেদ মিয়া মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তার মাকে হত্যা করে সারারাত একই রুমে অবস্থান করছিলেন সে। মৃত মায়ের একটা হাত ভেঙে ফেলেছে এবং মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে রবিবার সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভিতরে তার নিজের মাকে দরজার হাতলে মাথা ঠুকিয়ে হত্যা করে । লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হইবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...