31 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

নাশকতার মামলায় সাবেক প্যানেল মেয়র রতন গ্রেপ্তার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আদমদীঘি প্রতিনিধি:

দুইটি নাশকতা মামলায় বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার সাবেক প্যানেল মেয়র জার্জিস আলম রতন (৫৪)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার রতন পৌর শহরের মালশন গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় সান্তাহার পৌর এলাকার সাহেবপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়ের করা হয় এবং ১৯ আগস্ট রাতে সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় আরেকটি মামলা দায়ের হয়।

এই দুইটি মামলায় শুক্রবার (৯ মে) সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকা থেকে জার্জিস আলম রতনকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, ‘গ্রেপ্তারকৃত জার্জিস আলম রতনকে আদালতে পাঠানো হয়েছে।’

- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...