29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

“আওয়ামী লীগ নিষিদ্ধে এখনো জারি হয়নি প্রজ্ঞাপন: মন্তব্য সারজিস আলমের”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তবে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি করেনি। আজ সোমবারের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধে অফিশিয়াল প্রজ্ঞাপন জারির কথা রয়েছে।

বিষয়টি অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নেতা সারজিস আলম।

আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস বলেন, খুনি আওয়ামী লীগ নিয়ে আজকে অফিশিয়ালি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন আসার কথা। আর পাঁচ ঘণ্টা সময় আছে ইন্টেরিম।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...