28 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ বনাম আরব আমিরাত। গুরুত্বপূর্ণ সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল।

আরব আমিরাতের শারজা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

ইতোমধ্যে দুই দল একটি করে ম্যাচ জিতে সমানে সমান। গত শনিবার সিরিজের প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ১৯১ রান করে ২৭ রানে জয় পায় বাংলাদেশ।

গত সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ড ২০৫ রান করেও শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে যায় টাইগাররা। আজকের ম্যাচটি তাই উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যারা জিতবে তারা সিরিজ নিশ্চিত করার সুযোগ পাবে।

আজ অঘোষিত ফাইনাল ম্যাচ জিতে উভয় দল সিরিজ নিশ্চিত করতে চায়।

সমীকরণে আরব আমিরাতে চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশ টেস্ট খেলুড়ে দল। টেস্ট খেলার মর্যাদা এখনো পায়নি বিভিন্ন দেশের খেলোয়াড় নিয়ে জোড়াতালি দিয়ে চলা আমিরাত।

পরিসংখ্যাণেও এগিয়ে বাংলাদেশ। দুই দল অতীতে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৫ ম্যাচে অংশ নেয়। অতীতের সেই সাক্ষাতে বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচে। আর একটিতে জয় পেয়েছে আমিরাত।

বাংলাদেশ : লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামিম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তানভির ইসলাম, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

আরব আমিরাত: মোহাম্মদ ওয়াসিম, আর্যাংশ শর্মা, আলিশান শরাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশ, সাগর খান, মুহাম্মদ জুহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলী ও মুহাম্মদ জাওয়াদুল্লাহ।

- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...